বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

মিরসরাইয়ে ফসলি জমি থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩০

শেয়ার

মিরসরাইয়ে ফসলি জমি থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতিকী

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের পাশের নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার দুই পা বাঁধা ছিল। এতে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন—এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



banner close
banner close