বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবান, প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৫

শেয়ার

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

​মঙ্গলবার সকালে উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম বাচিং কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মার্মা।

স্থানীয় ​সূত্রে জানা যায়, ক্যচিং মং মার্মা নিজের ধানক্ষেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির একটি দল আকস্মিক তাঁর ওপর আক্রমণ চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

​নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।



banner close
banner close