বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গার মূল্য বিহীন কসমেটিক ও মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রির কারনে দু'ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪৪

শেয়ার

চুয়াডাঙ্গার মূল্য বিহীন কসমেটিক ও মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রির কারনে দু'ব্যবসায়ীকে জরিমানা
ছবি:বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক ও রঘুনাথপুর গ্রামে মূল্য বিহীন কসমেটিক বিক্রির কারনে দু'ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সকাল সাড়ে থেকে বেলা ১টা পর্যন্ত তদারকির সময় এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জেলার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মেসার্স সেতু কসমেটিকসের দোকানে মূল্য বিহীন কসমেটিকস বিক্রির কারনে ওই দোকানের স্বত্বাধিকারী মাহবুব আলীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং দামুড়হুদা বাজারে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রির কারনে মেসার্স নাঈম ট্রেডার্সের স্বত্বাধিকারী সাব্বির ইমরানেক ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, ঔষধ, মুদি দোকানে তদরাকি করা হয়। এসময় মান সম্মত পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য এবং ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তদারকি পরিচালনা কাজে সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



banner close
banner close