বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮জন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪১

শেয়ার

বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮জন
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মান্দ্রা কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জরায় দুই গ্রুপ। সংঘর্ষে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে ইদ্রিস শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close