রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১৬

আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:২৩

শেয়ার

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটক ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইব্রাহীম হোসেন।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, প্রাথমিক অনুসন্ধানে জব্দ করা আলামত মাদক সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেয়া হচ্ছে।