সোমবার

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১ ফাল্গুন, ১৪৩২

পাবিপ্রবিতে ছাত্রদল সভাপতির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫৭

আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

পাবিপ্রবিতে ছাত্রদল সভাপতির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদল সভাপতি মুজাহিদ হোসেনের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে একজন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম অমিত কবিরাজ। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সোমবার সকালে নারীঘটিত বিষয় নিয়ে প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অমিত কবিরাজ ও মেহেদীর মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরবর্তীতে এই বিষয়কে কেন্দ্র করে ছাত্রদল সভাপতির দুই গ্রুপ দুইদিকে বিভক্ত হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দুপুরে দিকে মারামারিতে জড়িয়ে পড়ে।

‎এ সময় অমিত কবিরাজের পক্ষ নেয় ছাত্রদলের প্রচার সম্পাদক মো: রুমেল, ফয়সাল, রাসেল এবং অভিযুক্ত মেহেদীর পক্ষ নেয় ইমরান, মেহেদীসহ আরও অনেকে।

‎মারামারির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: রাশেদুল হক ও প্রক্টর কামরুজ্জামান খান পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তারপর আহত শিক্ষার্থীকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

‎‎অমিত কবিরাজ জানান, রাজনৈতিক ক্ষমতার বলে মেহেদী আমাকে আঘাত করেছে। সে আমার ওপর মেয়েঘটিত মিথ্যা দোষারোপ করেছে। পদার্থবিজ্ঞান বিভাগের যে ভাই এসেছেন, তিনি আমার জেলা সমিতির সাধারণ সম্পাদক।

‎এ সময় অভিযুক্ত মেহেদীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎‎পাবনা সদর হাসপাতালের ডাক্তার মো: পলাশ বলেন, এক্স-রেতে আঙুলে ফ্র্যাকচার দেখা গেছে। সেটি প্লাস্টার করলেই হবে।

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুজ্জামান খান বলেন, তারা নিজেদের মধ্যে হাতাহাতি করেছে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গিয়েছিলাম। পরে তাদের মীমাংসা করে দেয়া হয়েছে।



banner close
banner close