সোমবার

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১ ফাল্গুন, ১৪৩২

নারায়ণগঞ্জ বন্দর লক্ষণখোলায় ফাঁকা গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১২

শেয়ার

নারায়ণগঞ্জ বন্দর লক্ষণখোলায় ফাঁকা গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই
ছবি: বাংলা এডিশন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এক বিকাশ এজেন্টের কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার রনি বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে বিকাশ এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত।

ভুক্তভোগী রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুইজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মালামাল দিতে বলে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দিনদুপুরে ফাঁকা গুলি ছুঁড়ে ছিনতাই—নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আতঙ্কে বন্দরবাসী।



banner close
banner close