রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০ ফাল্গুন, ১৪৩২

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় দাঁড়িপাল্লার ভোট করায় চাকরি হারালেন মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৪

শেয়ার

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় দাঁড়িপাল্লার ভোট করায়  চাকরি হারালেন মসজিদের ইমাম
ছবি: সংগৃহীত

জামায়াতের রাজনীতি সম্পৃক্ত হওয়ায় সুবর্ণচর উপজেলায় মসজিদের ইমামের চাকরি হারিয়েছেন হাফেজ মাওলানা জিল্লুর রহমান।

জানা যায়, জিল্লুর রহমান সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও তিনি ৯ নং ওয়ার্ড, নতুন বাজার জামে মসজিদের ইমাম।

৫ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরও, ক্ষমতার পালাবদল হলে, তাঁকে সরিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

এবিষয়ে হাফেজ জিল্লুর রহমান তার ফেসবুক পোস্টে বলেন: দীর্ঘ ৫ বছর এই পবিত্র মিম্বার থেকে খুতবা দিয়েছি। কত জুমা, কত ঈদ, কত দোয়া আর কান্না—সব মিলিয়ে এ জায়গাটা আমার হৃদয়ের অংশ হয়ে গিয়েছিল।

আজ ভিন্নমতের রাজনীতি করার কারণে আমাকে জোরপূর্বক সরিয়ে দেয়া হলো। কষ্টটা পদ হারানোর নয়, কষ্টটা হলো—হক কথা বলার মূল্য এভাবে দিতে হলো।

তবুও আমি বিশ্বাস করি, মিম্বার মানুষ দেয় না—আল্লাহ দেন। সম্মান মানুষ কেড়ে নিতে পারে না—আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না।

আমি কারও বিরুদ্ধে বিষোদ্গার করবো না। আমার বিচার আমি আল্লাহর দরবারে সোপর্দ করলাম।

হয়তো এ বিদায় সাময়িক, কিন্তু হক ও সত্যের পথ চিরস্থায়ী। দোয়ায় স্মরণ রাখবেন।



আরও পড়ুন:

banner close
banner close