রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান মিছিল, দুই আ’লীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১১

শেয়ার

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান মিছিল, দুই আ’লীগ নেতা আটক
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় দুই আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল বিকেল সোয়া ৩টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণের পর হঠাৎ তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ কার্যক্রমের কারণে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



banner close
banner close