শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

শ্রমজীবি মানুষের হাতে সুলভ মূল্যের পণ্য তুলে দিলেন- কৃষিমন্ত্রী

কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

শ্রমজীবি মানুষের হাতে সুলভ মূল্যের পণ্য তুলে দিলেন- কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জেলা প্রাণিসম্পদ কুমিল্লার আয়োজনে সকল শ্রেণীর সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন।

শনিবার দুপুর ১২টা'য় কুমিল্লা টাউন হল ময়দানে আনুষ্ঠানিক ভাবে সরকারি স্টলে পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, রমজানে সাধারণ মানুষের পাশাপাশি শ্রমজীবি মানুষ যেন নায্য মূল্যে তাদের চাহিদা অনুযায়ী সহজে পন্য কিনতে পারেন সেদিক বিবেচনা করে আমাদের এ উদ্যোগ। স্টলে বাজারের তুলনায় কিছুটা মাংস, ডিম, দুধের দাম তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হচ্ছে। উদ্বোধনের পর থেকে স্টলে উপচেপড়া ক্রেতাদের ভীড় চোঁখে পড়েছে। বিগত সরকারের সময় এমন উদ্যোগ কখনো নেওয়া হয়নি বলে জেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়।

স্টল উদ্বোধন কার্যক্রমে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আলম,

পরিচালক ডা. মো.আতিয়ার রহমান, উপপরিচালক(সরকারি হাস মুরগী খামার), চন্দন কুমার পোদ্দার, উপ-সহকারী ইউসূফ আলী মজুমদার,নারী উদ্যেক্তা রাখি রানী সরকারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



banner close
banner close