শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

কৃষির উন্নতি হলে দেশের ৭০ ভাগ কৃষকের মেরুদণ্ড শক্ত হবে: কৃষি মন্ত্রী আমিন উর রশীদ

কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৪৩

শেয়ার

কৃষির উন্নতি হলে দেশের ৭০ ভাগ কৃষকের মেরুদণ্ড শক্ত হবে: কৃষি মন্ত্রী আমিন উর রশীদ
ছবি: বাংলা এডিশন

আমিও আপনাদের মত ভালো জাতের একজন কৃষক। পূর্বেও কৃষি বিভাগকে অনেক ভাগে ভাগ করা হয়েছিল। দেশের প্রত্যন্ত অঞ্চলের ৭০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কৃষির উন্নতি হলে দেশের ৭০ ভাগ কৃষকের মেরুদণ্ডের উন্নতি ও শক্ত হবে।

কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য দেশের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সফলতা অর্জন করবে-শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা'য় সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেলা- বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ।

মৎস্য ও প্রাণী সম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রী আরো বলেন, কুমিল্লা শহরতলীর গোমতী নদীর মাটি রক্ষার্থে আর ১ ইঞ্চিও ছাড় দেয়া হবে না। গোমতী নদী থেকে রাতের আধারে অবাধে মাটি কাটছে যারা তাদের কে হুশিয়ারী করে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে মাটি লুটপাটকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয় গুলোর চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কৃষি মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উক্ত সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আওতাধীন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আরও পড়ুন:

banner close
banner close