শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৬

আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৫৬

শেয়ার

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।

সাহরির সময় ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। দলের আরেক সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।



banner close
banner close