বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

রমজান উপলক্ষে গাইবান্ধায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:১২

শেয়ার

রমজান উপলক্ষে গাইবান্ধায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় স্বাগত র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার বিকেলে গাইবান্ধা জেলা রেলওয়ে স্টেশন মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা শিবিরের আয়োজনে র‍্যালিটি শুরু হয়। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

র‍্যালিটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু হয়ে স্টেশন রোড, ডিবি রোড ও শহীদ মিনার এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা রমজানের শিক্ষায় সমাজে নৈতিকতা, মানবতা ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি রমজান মাসে দিনের বেলা উন্মুক্ত অবস্থায় থাকা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি তোলেন তারা।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ কারযাভী বলেন, “রমজান আত্মশুদ্ধি, সিয়াম সাধনা ও তাকওয়ার মাস। সমাজের নৈতিক সংকট দূর করতে এবং তরুণ প্রজন্মকে সৎপথে পরিচালিত করতে রমজানের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবাইকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার পাশাপাশি মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, গাইবান্ধা সদর উপজেলা সভাপতি সোহেল রানা, গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি মাহমুদুল হাসান মারুফসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশ নেয়া একাধিক শিক্ষার্থী জানান, রমজানের আগমনী বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তাদের মতে, পবিত্র মাসের তাৎপর্য সমাজের সর্বস্তরে তুলে ধরতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।



banner close
banner close