বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

চুয়াডাঙ্গায়,মূল্যে,প্রাণিজাত,পণ্য,বিক্র,উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৩

শেয়ার

চুয়াডাঙ্গায়,মূল্যে,প্রাণিজাত,পণ্য,বিক্র,উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা শহরের কোট মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

এ বিক্রয় কার্যক্রমে দুধ, ডিম, গরুর মাংস ও সোনালি মুরগি নির্ধারিত সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে।

রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজাত পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এসব সামগ্রী বিক্রি করা হবে। এর মধ্যে গরুর মাংস ৭ শ টাকা, ডিম প্রতি পিচ সাড়ে ৮ টাকা, সোনালি মুরগি ২৭৫ টাকা ও দুধ প্রতি ৭৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, রমজানকে সামনে রেখে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসন তৎপর রয়েছে। সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন, কৃত্রিম প্রজননের উপ পরিচালক ড. শামীম উজ জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

ক্রেতারা জানান, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে এ ধরনের উদ্যোগ তাদের জন্য অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।



banner close
banner close