চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গভীর রাতে ব্যানার টানানোর অভিযোগ উঠেছে যুবলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দলের নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিক্ষুব্ধ জনতা কার্যালয়টিতে হামলা ও ভাঙচুর চালায়। দীর্ঘ দেড় বছর পর নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কার্যালয়ের সামনে একটি ব্যানার ঝুলানো হয় বলে অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি ভবনের গ্রিলের সঙ্গে একটি ব্যানার ঝুলিয়ে কয়েক সেকেন্ডের স্লোগান দিয়ে দ্রুত চলে যান।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ব্যানার টানানোর কোনো প্রমাণ বা অস্তিত্ব পাওয়া যায়নি।
আরও পড়ুন:








