হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করার তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার সকালের দিকে হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় জানা জানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী, ৪ বছর বয়সের পুত্র হোসাইন এবং জহিরুল ইসলামের ভাই আবদুস সাত্তারের পাঁচ বছর বয়সী পুত্র জোবায়ের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দীর্ঘ সময় ধরে নিহতের পরিবারের কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের তিনটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন:








