সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০১

শেয়ার

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা
ছবি:সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় শয়নঘর থেকে শ্রীমতি মিতু রানী সরকার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিতু রানী সরকার একই এলাকার দুলাল মহন্তের মেয়ে ও রিপন সরকারের স্ত্রী। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মৃত্যুর আগে মিতু একটি চিরকুট লিখে গেছেন বলে পরিবারের দাবি। সেখানে তিনি স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উল্লেখ করেন।

প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। কয়েক দফা মারধরের ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। সম্প্রতি তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা দুলাল মহন্ত বাদী হয়ে স্বামী রিপন সরকারসহ তার বাবা-মাকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



banner close
banner close