টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘারপটল এলাকায় নির্বাচনের পর পরই জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা জড়িত থাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা বিএনপি।
শনিবার “ভূঞাপুরে জামায়াত অফিসে ভাঙচুর পর এবার আগুন” শিরোনামে বাংলা এডিশনে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট মহলের নজরে আসে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিষয়টি ভূঞাপুর উপজেলা বিএনপি কঠোর নজর দারি করছে। এ ব্যাপারে দলীয় পর্যায়ে ও বিভিন্ন বিশ্বস্ত মাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় উক্ত গাবসারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. ফরহাদুল ইসলাম (শাপলা) বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট থাকার আলামত পাওয়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি এমন বেআইনি বা সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
আরও পড়ুন:








