রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বগুড়ায় পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০৫

আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১১

শেয়ার

বগুড়ায় পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার গাবতলী উপজেলার খাদিজা ফিলিং স্টেশন সংলগ্ন ২নং রেল ঘুমটি এলাকার সোন্দাবাড়ী পূর্বপাড়ায় সাইফুল ইসলাম নামে এক ট্রাক মালিককে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার জামো মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে কে বা কারা সাইফুল ইসলামকে হত্যা করে তার নিজ বাড়ির সামনে লাশ ফেলে রেখে যায়। পরে স্বজনরা লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

নিহত সাইফুল ইসলাম স্থানীয়ভাবে ৭টি ট্রাকের মালিক হিসেবে পরিচিত ছিলেন। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



আরও পড়ুন: