শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কলেজছাত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৯

শেয়ার

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কলেজছাত্র
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম। তারা আকুর টাকুর পাড়ার ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরতে ছিল। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের লাশ দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close