শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৯

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত দুই
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরণে নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আহতরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান ও মো. মিনহাজ এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ভোরে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিলেন। ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হন। তাদের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিস্ফোরণে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



banner close
banner close