কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
১৪২টি কেন্দ্রের সবকয়টি মিলে আমির হামজা পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। আসনটিতে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বেসরকারিভাবে সাংবাদিকদের এ ফলাফল জানান।
আরও পড়ুন:








