শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

মেহেরপুর-১ জামায়াত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২(গাংনী)আসনে নাজমুল হুদার জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৪২

আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৫০

শেয়ার

মেহেরপুর-১ জামায়াত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২(গাংনী)আসনে নাজমুল হুদার জয়
ছবি: সংগৃহীত

মেহেরপুরের দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থী বিজয় অর্জন করেছে।

মেহেরপুর-১(সদর-মুজিবনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান ১ লাখ ২২ হাজার ৮২৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪- ভোট। এখানে ভোটের ব্যবধান ১৮ হাজার ৬০৫।

অপরদিকে মেহেরপুর-২(গাংনী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন -৮৫ হাজার ৬৮৯ভোট। এখানে ভোটের ব্যবধান ৮ হাজার ৪৭৯ ভোট।

মেহেরপুর সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৩ লাখ ১৩ হাজার ৪৫৫। ব্যালটে আবেদন ছিলে ৩ হাজার ৫২০ ভোট।

এছাড়া গাংনী আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৫৬৩ জন। এছাড়া ব্যালটে আবেদন করেছেন ৩ হাজার ১৪২ ভোট।



banner close
banner close