বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

নীলফামারীর ০৪ টি আসনেই এগিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৬

আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৭

শেয়ার

নীলফামারীর ০৪ টি আসনেই এগিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরা
ছবি: সংগ্রিহিত

নীলফামারী ০৪ টি আসনেই এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গননার এ তথ্য পাওয়া গেছে।

নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনে ৩৮কেন্দ্রের ফলাফলে ৪৫৩৬ ভোটে এগিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী মাওলানা আব্দুস সাত্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি পেয়েছেন ৩০১৬৯।

নীলফামারী -২ (সদর) আসনে ১০১ কেন্দ্রের ফলাফলে ৮০৪৫ ভোটে এগিয়ে রয়েছে জামায়াত মনোনীত প্রাথী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন পেয়েছেন ৩২৮৬৬ ভোট।

নীলফামারী -৩ (জলঢাকা) আসনের ৭৫ কেন্দ্রের ফলাফল ১২৩১৭ ভোটে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শেষ প্রতীকের সৈয়দ আলী পেয়েছেন ৬৪৯২৯ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) ২৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুন্তাকিম ৪০৩৯ ভোটে এগিয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ১২৩৭৯।



banner close
banner close