মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৩১

শেয়ার

বিএনপির বিরুধে  প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর
ছবি: সংগৃহীত

আমার নির্বাচনী ভোটকেন্দ্রেগুলোর দায়িত্বে থাকা প্রধান এজেন্টের দাঁড়ি টেনে ছিড়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, গতকাল রাতে আমার প্রধান এজেন্ট হাফেজ আব্দুল কবির বিভিন্ন এজেন্ট গুলোতে যাচ্ছিলেন তার কাছে কিছু কাগজপত্র ও ৪২ হাজার টাকা ছিল বিএনপির দুর্বৃত্তরা তা তার দাড়ি টেনে ছিড়ে ফেলে এবং তার টাকা নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে শহরের খেলাফত মজলিসের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

মামুন বলেন, হাফেজ কবির আমাদের প্রধান এজেন্ট ছিলেন তাকে ঘুরে ঘুরে প্রত্যেকটি ভোটকেন্দ্রে যেতে হয় এবং তার কাছে খরচের জন্য ৪২ হাজার টাকা ছিল। এই টাকা রাখা কোন অপরাধ নয় যদি তাকে টাকা বিতরণ করতে দেখা যেত তাহলে হয়তো কোন বলা কোন কিছু বলার থাকতো।

তিনি আরো বলেন, তার টাকাগুলো বিএনপি'র দূর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে যায়। এমনকি তার গাড়ির চালকের ৫ হাজার টাকা সহ নিয়ে যায়। এখন আমার প্রধান এজেন্টকে অব্যাহতি দেয়া হয়েছে কোন অপরাধে তাকে অব্যাহতি দেওয়া হল সেটা আমরা বুঝতে পারছি না। আমরা নির্বাচনে কোন সুরক্ষা পাচ্ছিনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাইনুদ্দিন সহ কালাফাত মজলিসের বিভিন্ন নেতাকর্মীরা।



banner close
banner close