বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

জামায়াত ও বিএনপির তুমুল সংঘর্ষ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৭

শেয়ার

জামায়াত ও বিএনপির তুমুল সংঘর্ষ
ছবি:সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মী হরেন- শহিদুল ও আশরাফ হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।



banner close
banner close