রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বরিশালের বাবুগঞ্জে লক্ষ টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪৩

শেয়ার

বরিশালের বাবুগঞ্জে লক্ষ টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী  আটক
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান পরিচালনাকালে আজ বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। পরবর্তীতে তল্লাশিকালে তাদের নিকট থেকে নগদ ১,০২,০০০ (এক লক্ষ দুই হাজার) টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।

ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।



আরও পড়ুন: