রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

কুমিল্লা-১১: ভোটারদের ভোট টাকার বিনিময়ে কেনার হিড়িক

কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২০

আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৮

শেয়ার

কুমিল্লা-১১: ভোটারদের ভোট টাকার বিনিময়ে কেনার হিড়িক
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান ও ফকির মেম্বার ভোটারদের স্লিপ দেয়ার পাশাপাশি টাকাও সাথে সংযুক্ত করে দেয়ার ভিডিও চিত্র বাংলা এডিশনের নিকট এসেছে।
স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান, বিএনপি'র অপকর্মকে চেপে রাখতে তাদের নতুন কৌশল ভোটার স্লিপের সাথে ভোটারদের জন্য টাকা সংযুক্ত করে দেয়ার। তারপরেও তাদের এই অপকর্ম ধামাচাপা দিতে পারেননি স্থানীয় বিএনপি'র নেতারা। ভিডিও চিত্রটি চলে আসে বাংলা এডিশনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অর্থের বিনিময়ে ভোট কেনার ঘটনায় চৌদ্দগ্রাম এলাকায় সাধারণ ভোটারদের মাঝে চলছে সমালোচনা ঝড়।
আব্দুল করিম নামের সাধারণ ভোটার বলেন, সারা বছর যারা এলাকায় আসেনি তারা এখন টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। ভোট দেয়ার জন্য ভয় দেখানো হচ্ছে ভোটারদের। আমরা সাধারণ ভোটাররা খুব আতংকে আছি, বিএনপির লোকজন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।



আরও পড়ুন: