বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

বগুড়া, প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:১৪

আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০২

শেয়ার

বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তলসহ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় শাহজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক ব্যক্তিরা হলেন নন্দী গ্রামের তেতুলিয়া গাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুস ছালাম , আব্দুস ছাত্তারের ছেলে আবু বকর এবং শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিয়ার গ্রামের আবু মুসার ছেলে পারভেজ।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বগুড়া-কাহালু-নন্দীগ্রাম (৪) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সেনাবাহিনীর শাহজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কাহালু-নন্দীগ্রাম (৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। যাদের আটক করা হয়েছে, তাদের গত কয়েক বছরে দলের কোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ডে তিনি দেখেননি। তারা আদৌ বিএনপির নেতাকর্মী কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং বিএনপি কখনো অন্যায় বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না।



আরও পড়ুন:

banner close
banner close