আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে যৌথ মহড়া করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মহড়ায় বিভিন্ন বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
নীলফামারী ইউনিটের লে: কর্নেল মো. রিফাত জানান, যেকোনো জরুরী পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নীলফামারী জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নির্বাচনের সময় সম্ভাব্য সহিংসতা, কেন্দ্র দখল, জন অস্থিরতার মত পরিস্থিতি কীভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে সেই বিষয় গুলো মহরায় অনুশীলন করা হয়। মহড়ায় হঠাৎ সহিংস পরিস্থিতি মোকাবেলা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন সিমুলেশন অনুশীলন করা হয়।
আরও পড়ুন:








