মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৮

আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৯

শেয়ার

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ছবি;বাংলা এডিশন

বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি রিভলভার, দুটি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট পরিচালনার পাশাপাশি গত ৮ ফেব্রুয়ারি থেকে প্রতিটি নির্বাচনী আসনে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি নির্বাচনী টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সরল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close