রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

নীলফামারীতে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে পথে নামলেন হাজারো নারী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:২১

আপডেট: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:২৪

শেয়ার

নীলফামারীতে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে পথে নামলেন হাজারো নারী
ছবি;বাংলা এডিশন

নীলফামারী ০২ আসনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে হাজার হাজার নারী রাস্তায় নেমেছেন। আজ দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার আয়োজনে একটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কমপক্ষে অর্ধলক্ষ নারী অংশ নেন।

সকাল ৯টা থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে নারী কর্মী ও সমর্থকরা নীলফামারী বড়বাজারে জড়ো হতে থাকেন। এক ঘণ্টার মধ্যেই বড়বাজার, ফায়ার সার্ভিস মোড় ও কিচেন মার্কেটসহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে পৌরসভার চৌরঙ্গী মোড় থেকে বড়বাজার পর্যন্ত বিশাল মিছিল বের হয়। এতে শহরে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মিছিলটি উপভোগ করেন।

মিছিলে অংশ নেওয়া নারীরা জানান, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা থেকেই তারা দাঁড়িপাল্লা মার্কারের পক্ষে অবস্থান নিয়েছেন।

শহরের পুরাতন স্টেশন এলাকার বাসিন্দা বৃদ্ধ মকবুল হোসেন বলেন, নীলফামারীতে এত বড় নারীদের মিছিল আগে কখনও দেখেনি মানুষ।



আরও পড়ুন: