সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
সভায় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং আন্দোলন-পরবর্তী বাস্তবতা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। একই সঙ্গে আন্দোলনের লক্ষ্য ও অর্জন সংরক্ষণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়ে মত দেন।
জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুস সামাদ এবং সিরাজগঞ্জ-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রউফ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








