আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়ার নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের বাইতুল আমিন চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
গণমিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সময় এসে এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানো এবং ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান ১১ দলীয় জোট নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








