কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়।
জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা ও হ্যাঁ ভোটের পক্ষে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাস্টমস মোড়, সাদ্দাম বাজার মোড়, মজমপুর মোড়ে, ৫ রাস্তার মোড়, থানার মোড়ে ও সিঙ্গার মোড় এলাকা প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বয়সী হাজারো নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ সময় অংশগ্রহণকারীরা জামায়াতে ইসলামীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিলে অংশগ্রহণকারী কয়েকজন নারী জানান, ন্যায় ও ইনসাফপূর্ণ সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করার জন্য আমরা জামায়াতকে সমর্থন করেছি। অন্যান্যদেরকেও তাদের পক্ষে অবস্থানের জন্য আহবান জানাচ্ছি। সামাজিক ও রাজনৈতিক সহ সকল নিরাপত্তা নিশ্চিতের জন্য জামায়াত সরকারের বিকল্প নেই। নির্বাচনে জামায়াতের প্রার্থী আমির হামজাকে ভোট দিয়ে বিজয়ী করতে চাই। সেই লক্ষ্যেই আজ নারীদের এই গণমিছিলের আয়োজন করা হয়েছে।
এছাড়াও দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজ মুক্ত ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। গণমিছিলে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








