কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রবিবার গভীর রাতে মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান যাওয়ার গোপন তথ্য আসে তিতাস ক্যাম্প সেনাবাহিনীর সদস্যের নিকট।
অস্ত্র ফেরিঘাট থেকে নদী পথে অন্যত্র যাওয়ার পূর্বে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালীন সময় কোন আসামিকে আটক করতে পারেনি যৌথবাহিনী।
যৌথবাহিনীর সদস্যরা প্রাথমিক ধারনা করছে- উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদের চালানটি মেঘনা নদী হয়ে তিতাস এলাকায় প্রবেশ করে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অপরাধীরা অস্ত্রের চালান মজুদ রাখার জন্য ফেরিঘাট হয়ে অন্যত্র নিবে।
ফেরিঘাট এলাকায় ৫টি ইস্টান গান, ৪টিটি থানা লুডের কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন,৮টি পিস্তলের খালি অ্যামুনিশন,১টি পিস্তলের ফায়ারিং পিন যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ অস্ত্র চালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানান।
আরও পড়ুন:








