রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

সুনামগঞ্জে বিএনপি নেতা কর্তৃক জামায়াতের মহিলা কর্মীদের হেনস্তা; এলাকায় তোলপাড়

সুনামগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৫০

শেয়ার

সুনামগঞ্জে বিএনপি নেতা কর্তৃক জামায়াতের মহিলা কর্মীদের হেনস্তা; এলাকায় তোলপাড়
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আজিজুর রহমান কর্তৃক দাঁড়িপাল্লার প্রচারে নিয়োজিত জামায়াতে ইসলামী'র মহিলা কর্মীদের সাথে চরম উগ্র আচরণ, প্রচার কাজে বাঁধা ও হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভিডিওতে শুনাযায় তিনি উপজেলা জামায়াতের নেতাকর্মীদের নিয়েও অশালীন বক্তব্য দেন।

শনিবার দুপুরে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এবং সন্ধ্যা ৬ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়।

উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান ও ইউপি সদস্য মনির উদ্দিন'র নেতৃত্বে এ হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোস্যাল একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং মীর জাহানসহ একাধিক আইডি থেকে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জামায়াতের নারীকর্মীরা নির্বাচনি কাজে ওই গ্রামে হাটছিলেন।

তারা নারীদেে হিজাব ও ওড়না ধরে টান দেয় এবং টেনে-হিঁচড়ে হেনস্তার চেষ্টা করে বলে তারা দাঁড়িপাল্লার পক্ষে কোন প্রচারনা চালাতে পারবেন না। তাদের এমন আচরণে জামায়াতের নারীকর্মীরা বিব্রত ও আতঙ্কিত হয়ে পড়েন। পরে কোনো মতে সেখান থেকে সরে গিয়ে নিজেদের রক্ষা করেন।

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হলে সর্বত্র ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এসব ঘটনায় তাৎক্ষণিক ছাতকে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও সড়কপথ অবরোধ করে। এ বিষয়ে স্থানীয় জামায়াতের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে জামায়াতের ( সুনামগঞ্জ -৫) নির্বাচন পরিচালনা কমিটির পরচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার বলেন, বিএনপি দু'জন নেতা জামায়াতের নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, হুমকি-ধমকি দেন এবং জোরপূর্বক প্রচারণা বন্ধ করতে চাপ সৃষ্টি করেন। নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণে এ ধরনের বাধা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নারীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক মতভিন্নতার কারণে নারী কর্মীদের হেনস্তা করা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের পরিপন্থী।

রেজাউল করিম তালুকদার অবিলম্বে এ ঘটনায় সম্পৃক্ত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আজিজুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এদিকে, শনিবার সন্ধায় এ বিষয়ে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে ছাতক উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির ১যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার দুঃখপ্রকাশ করছি। দ্রুত তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close