“চলো একসাথে বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আল হেলাল তালুকদারের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে দুপুরে মোহনগঞ্জে শহীদ আলী উছমান শিশু পার্কে এ সভার আয়োজন করা হয়। জনসভার মূল আকর্ষণ ছিল রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এক ঝাঁক তরুণ ছাত্রনেতার উপস্থিতি।
বর্তমান বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না। এটা আপনারা মনে প্রাণে জানেন তো না-কি জিয়াউর রহমান সকল দলমত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে একটা দেশ গড়েছে। আর এরা এসে সম্পূর্ণ উল্টা পথে হাঁটছে। সুতরাং এদেরকে জাতি বিশ্বাস করে না এঁদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করতে হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বললে, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটি’র সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম. মাছুম।
রাকসু ও চাকসুর নির্বাচিত ছাত্র নেতারা হলেন- রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এবং রাকসুর তিন ছাত্রনেতা মতিহার হল সংসদের ভিপি মো. তাজুল ইসলাম, শাহ মখদুম হলের জিএস মো. বায়জীদ হাসান এবং বিজয় চব্বিশ হল সংসদের ভিপি মো. রাসেল মিয়া।
নির্বাচনী জনসভায় এ প্রজন্মের তরুণ ছাত্রনেতাদের উপস্থিতি নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:








