মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ, পুলিশ প্রশাসনে রদবদলের দাবি

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:০২

শেয়ার

বাগেরহাটের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ, পুলিশ প্রশাসনে রদবদলের দাবি
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তাঁর নির্বাচনী প্রধান সমন্বয়কারী মাহবুর রহমান টুটুল।

শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বাগেরহাট জেলায় নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কি না, তা নিয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে সংঘটিত এসব হামলার বিষয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণেই হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তিনি।

মাহবুর রহমান টুটুল সংবাদ সম্মেলনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাগেরহাট জেলার পুলিশ প্রশাসনের সর্বস্তরে রদবদলের দাবি জানান। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



banner close
banner close