শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদল নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদা বাজির মামলা

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৫

শেয়ার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদল নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদা বাজির মামলা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব মাঝীসহ ১৬ জনের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ভুক্তভোগী ব্যবসায়ী শামীম গাজী মির্জাগঞ্জ থানায় উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব মাঝী এবং মাসুদ মাঝি ও রিফাত মাঝী সহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ আসামী করে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ দরবার শরীফ মাহফিলে শামীম গাজী দোকানের জন্য ৫ স্টল ভারা নেয়। পরে অভিযুক্ত আসামিরা এসে শামীম গাজীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাদার টাকা দিতে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী বিকাল ৫ টার দিকে অভিযুক্ত আসামিরা শামীম গাজীকে মারধর করে গুরুতর আহত করে এবং শামীম গাজীর সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। অভিযুক্ত আসামিরা পুনরায় শামীম গাজীর বাড়ীতে এসে ভাংচুর ও লুটপাট চালায়। এছাড়াও অভিযুক্ত আসামিরা শামীম গাজীর স্ত্রীকে বেধড়ক মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এবিষয় সিনিয়র সহ-সভাপতি রাজিব মাঝী বলেন, আমরা চার বছর আছে দশ হাজার টাকা পাইতাম তা নিয়ে একটু ঝামলে হইছে। তবে তা ঘটনা স্থানেই মিমাংসা করা হয়েছে।

এ বিষয় থানা অফিসার ইনচার্জ আবদুর ছালাম হোসেন বলেন, এ হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close