শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১১দলীয় জোট সরকার গঠন করবে: আব্দুল্লাহ মো.তাহের

কুমিল্লা জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩৩

শেয়ার

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১১দলীয় জোট সরকার গঠন করবে: আব্দুল্লাহ মো.তাহের
ছবি: বাংলা এডিশন

আগামী ১২ ফেব্রুয়ারী দল মত ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ছাত্র- জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এগারো দলীয় জোটকে বিজয়ী করবে। এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যেমনি,অন্যদিকে স্থানীয় পর্যায়ের মৌলিক সমস্যা গুলোও সমাধান হবে।

শুক্রবার বিকেল ৪টায় কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় ১১দলীয় ঐক্য জোটের নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব কথা বলেন।

ডা. তাহের আরো বলেন, দেশের সকল শ্রেণীর ভোটারদের বিপুল ভোট অর্জণ ও সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে ১১দলীয় ঐক্য জোট সরকার গঠন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কঠোর নজরদারি রেখে ভোট কেন্দ্রের মাস্তানদের প্রতিহত করবে। নির্বাচনের দিন কোন মাস্তানি সহ্য করা হবে না, যারা ভোট কেন্দ্রে গোলযোগ সৃষ্টিসহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটাবে সে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র বন্ধসহ তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হইবে।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি'র) চেয়ারম্যান কর্ণেল(অব:) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, যে দলের নেতা বলে আমি দেশে যাবো কিনা আমার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে অন্য বিষয়ের উপর। অর্থ্যাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবে, মোদি সাহেব অনুমতি না দিলে আসবে না, আপনারা কি মোদির গোলাম? না। তাহলে চিন্তা করতে হবে, কোন পক্ষে যাবেন? মোদির গোলামে যাবেন, না বাংলাদেশের জনগণের গোলামীর পক্ষে যাবেন। এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়।

নির্বাচনী জোট বিষয়ে তিনি বলেন, আমিও জামায়াতে যোগ দেই নাই, জামায়াতও এলডিপিতে যোগ দেয় নাই। আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কতগুলো কর্মসুচি নিয়েছি। কর্মসুচিগুলো হলো- আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো। টেন্ডারবাজি বন্ধ করবো। দুর্নীতি বন্ধ করবো। ঋণখেলাপীদের জেলে আবদ্ধ করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করবো।

কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল(অব.) অলি আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক উপজেলা আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান,সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, জিএস খলিলুর রহমান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, মহসিন কবির,বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত শিবির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।



banner close
banner close