শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেবো না: ডা. শফিকুর রহমান

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৫৭

শেয়ার

আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেবো না: ডা. শফিকুর রহমান
ছবি: বাংলা এডিশন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজি কাউকে করতেও দেবো না।’

শুক্রবার পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জট আমরা কেটে দেব। দুর্নীতিবাজদের কোনো ঠাঁই এখানে হবে না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষের জীবন ধ্বংস করে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বরং প্রমাণ পেলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘এ দেশ থেকে আর কাউকে ব্যাংক লুট করতে দেওয়া হবে না। শেয়ারবাজার লুণ্ঠন কিংবা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের সুযোগ থাকবে না। এখন পর্যন্ত যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে ইনশাআল্লাহ ‘

তিনি বলেন, যে এলাকা যত বেশি বঞ্চিত ও নির্যাতিত হয়েছে, উন্নয়নের ধারা সেখান থেকে শুরু হবে। এখানে মামু-খালুর সুপারিশ চলবে না, কার বাড়ি কোথায় সেটাও বিবেচ্য হবে না। ন্যায় ও যোগ্যতার ভিত্তিতেই জনগণের প্রাপ্য নির্ধারণ করা হবে।’

জনসভায় পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ পটুয়াখালী জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।



banner close
banner close