বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

কুমিল্লায় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

কুমিল্লা, প্রতিনিধি:

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২০

শেয়ার

কুমিল্লায় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক
ছবি: সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী এলাকা কুমিল্লায় মাদক চোরাকারবারীদের অপরাধ কিছুটা বৃদ্ধি পেলেও কুমিল্লা জেলা পুলিশের তৎপরতা ও নজরদারিতায় থমকে যাচ্ছে মাদককের পরিবহন স্থানান্তর। তেমনি কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ সদস্যরা মাদক অভিযানেও পিছিয়ে নেই।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একুশে টেলিভিশন(ইটিভি'র) কুমিল্লা জেলা কার্যালয়ে ক্যামেরাপার্সন রাজীব বনিক কে ইয়াবাসহ আটক করে কোতয়ালী মডেল থানার চৌকস অফিসার এসআই আব্দুল আলীম।

পুলিশের সূত্রে জানা যায়, শনিবার(৩১ জানুয়ারী) রাত ১২টায় এসআই আব্দুল আলীম ডিউটি চলাকালীন গোপন সংবাদ পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দারোগাবাড়ি বজ্রপুর এলাকায় একুশে টেলিভিশন কার্যালয়ে অভিযান চালায়। অভিযান পরিচালনা করে হাতে নাতে ১৩ পিস ইয়াবাসহ আটক করে রাজীব বনিক নামের একুশে টেলিভিশন(ইটিভি'র) ক্যামেরা পার্সনকে। আটককৃত রাজীব বনিকের সাথে থাকা অন্যান্য মাদক সরবরাহকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্ধকারে পালিয়ে যায়।

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল আনোয়ার প্রতিবেদককে বলেন- কোতোয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ইটিভির কার্যালয়ে অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবাসহ আটক করে রাজিব বনিক নামের একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সনকে।

অত্র ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইন-২০১৮ এর ধারা অনুযায়ী মামলা রের্কড করা হয়। মামলা নং-৯৪/২৫। আটককৃত মাদককারবারী রাজীব বনিক কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।