বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩০

শেয়ার

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা শহরের বাজার স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা সমবেত হন। পরে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা মিছিলে যোগ দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নারীদের ওপর সংঘটিত হামলা ও হেনস্তার প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দলীয় প্রতীকে ভোট প্রার্থনাও করেন।



banner close
banner close