ছবি: বাংলা এডিশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-০২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত নির্বাচনী জনসংযোগ করছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের খান জাহান আলী মাজার মোড় এলাকায় তিনি এ জনসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের ভোট ও সমর্থনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








