শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

বাউফলে রূপালী ব্যাংকের ক্যাশিয়ারকে কুপিয়ে জখম

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২০

শেয়ার

বাউফলে রূপালী ব্যাংকের ক্যাশিয়ারকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে রূপালী ব্যাংক লিমিটেডের কালীশুরী শাখার ক্যাশিয়ার মো. তাহমিদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল পৌর এলাকার ব্যাংক সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালীশুরী শাখার ক্যাশিয়ার মো. তাহমিদ হাসান এবং একই শাখার কর্মকর্তা আল ইমরান ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে যাওয়ার পথে মো. সাকিব এর নেতৃত্বে ৪–৫ জনের একটি সংঘবদ্ধ দল তাহমিদ হাসানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত আহত তাহমিদ হাসানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close