শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩ মাঘ, ১৪৩২

হাতের মেহেদী না শুকাতেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কসবা- আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:২৪

শেয়ার

হাতের মেহেদী না শুকাতেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে তাহসিন আহমেদ ফারহা (১৯) নামে এক গর্ভবতী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে পৌরসভার কলেজপাড়া এলাকায় ফারহার পিতার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারহা আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা মো. শামীম মিয়ার মেয়ে। পারিবারিক সূত্র জানায়, মাত্র তিন মাস আগে মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার ছেলে মো. মতিন মিয়ার সঙ্গে তার বিবাহ হয়। ফারহা প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শনিবার রাতে স্বামী মতিন মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর ফারহা বাবার বাড়িতে চলে আসেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহ উদ্ধার করেন।

ধাতুরপহেলা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর মিয়া জানান, ঘটনার দিন সকালে ফারহার স্বামী মতিন মিয়াকে তার স্ত্রীর অসুস্থতার কথা বলে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। এ সময় উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



আরও পড়ুন:

banner close
banner close