শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩ মাঘ, ১৪৩২

বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন সোহান, সিআইপি সম্মাননায় বাগেরহাটে উৎসব

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:১০

আপডেট: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:১৩

শেয়ার

বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন সোহান, সিআইপি সম্মাননায় বাগেরহাটে উৎসব
ছবি: বাংলা এডিশন

২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (Commercially Important Person—CIP, NRB) হিসেবে নির্বাচিত হওয়ায় বাগেরহাটের রামপালের কৃতি সন্তান মাইনুল ইসলাম সোহানকে সংবর্ধনা জানানো হয়েছে।

রবিবার দুপুরে বাগেরহাটের কাটাখালি মোড়ে পৌঁছালে এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।

বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

তার এই অর্জনে রামপাল উপজেলাসহ বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক মহল তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।



আরও পড়ুন:

banner close
banner close