রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল শাহজাহান আটক

কুমিল্লা, প্রতিনিধি

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৪১

শেয়ার

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল শাহজাহান আটক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সহিংসতা প্রতিরোধ করতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনীর নিয়মিত অবিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী আটকসহ অস্ত্র ও মাদক উদ্ধার করে থাকে।

এরই ধারাবাহিকতায় রবিবার ভোর রাতে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়ইকান্দি গ্রামে মেঘনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে হাজী সিরাজুল ইসলামের পুত্র শাহজাহান কে দেশীয় পিস্তল ও ২ রাউন্ড এ্যামোনেশনসহ আটক করে থাকে।

পরবর্তীতে আসামীকে ও উদ্ধারকৃত অস্ত্রসহ মেঘনা থানা পুলিশের নিকট সেনা সদস্যরা হস্তান্তর করে থাকে। উক্ত ঘটনায় পিস্তল শাহজাহানের বিরুদ্ধে মেঘনা থানায় অনুমোদনহীন অস্ত্র নিজ হেফাজতে সংরক্ষণ রাখার অপরাধে মামলা করা হয়। আটককৃত আসামী পিস্তল শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।