সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ২২:৩৩

শেয়ার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

নোটিশপ্রাপ্ত নেতা হলেন মো. মোশারফ হোসেন বাবু। তিনি নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেনী জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ জন্য আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।

৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নির্দেশনায় এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

নোটিশটি প্রেরণ করেন ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন।

এ বিষয়ে সংশ্লিষ্ট নেতার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close